চট্টগ্রামের কামাল বাজারে এনসিসি ব্যাংকের সপ্তম এসএমই সেবাকেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কামাল বাজারে সম্প্রতি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের সপ্তম এসএমই সেবাকেন্দ্র চালু করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে নতুন এসএমই সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক নূরুন নেওয়াজ সেলিম, মোহাম্মদ আলী ও উদ্যোক্তা আনোয়ার পাশা। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান স্বপন কুমার দাস। বিজ্ঞপ্তি।