চট্টগ্রামের কোতোয়ালিতে সাউথইস্ট ব্যাংকের ৭৯তম শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক লিমিটেড চট্টগ্রামের কোতোয়ালিতে ৭৯তম শাখা খুলেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন, চট্টগ্রামের আগ্রাবাদ শাখার প্রধান আনোয়ার উদ্দিন, কোতোয়ালি শাখার প্রধান কল্লোল পাল, করপোরেট মার্কেটিংয়ের প্রধান ডোনাল্ড রোজেটি, চট্টগ্রামের সব শাখাপ্রধান, ওয়েস্টার্ন মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফী মো. মিজানুর রহমান চৌধুরী এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।