চট্টগ্রামের নাজিরহাটে ইস্টার্ন ব্যাংকের ৬১তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নাজিরহাটের দরবার গেট-সংলগ্ন জারিয়া কমিউনিটি সেন্টারে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৬১তম শাখা খোলা হয়েছে। ইবিএলের পরিচালক অরমান রাফে নিজাম গত রোববার শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান, ব্র্যান্ড ও কমিউনিকেশন্সের প্রধান জিয়াউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।