চট্টগ্রামের পর্যটন খাতে বরাদ্দের দাবি জানাল সিএমসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পর্যটনশিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য অবকাঠামো সম্প্রসারণ ও গড়ে তোলার দাবি জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই)।সংগঠনের সভাপতি খলিলুর রহমান গতকাল বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান। চিঠিতে চট্টগ্রাম বিমানবন্দরের বর্তমান রানওয়ে সম্প্রসারণ এবং চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্ট মার্টিন সমুদ্রসৈকতের উন্নয়নসহ সম্ভাব্য পর্যটনকেন্দ্রগুলোকে চিহ্নিত করে অবকাঠামো জোরদার করার পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।