চট্টগ্রামের বারইয়ারহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক এসএমই শাখা খুলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৪৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের পরিচালক তাসলিমা আক্তার সম্প্রতি প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সাদেক মো. সোহেল, মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন, উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, পৌর মেয়র জালাল উদ্দীন আহাম্মদ, ব্যাংকের পরিচালক কামাল উদ্দিন আহমেদ ও বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ওয়াহেদ উল আলম।