চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।পোশাক মালিকদের এই সংগঠন বলেছে, চট্টগ্রামে বিভিন্ন পোশাক কারখানায় দৈনিক চার-পাঁচ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। এ সময় নিজস্ব জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখতে গিয়ে উৎপাদন ব্যয় বহু গুণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিদেশি ক্রেতারা এই অতিরিক্ত মূল্য দিতে আগ্রহী নয়।গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিএমইএ।এই অবস্থায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে পদক্ষেপ নেওয়ার জন্য বিজিএমইএ লিখিত অনুরোধ জানিয়েছে।