চট্টগ্রামের রানীরহাটে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫৬তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রানীরহাটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এসএমই/কৃষি শাখা খোলা হয়েছে। এটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫৬তম শাখা।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান জাহাঙ্গীর গফুর, সাধারণ সেবা বিভাগের প্রধান কাজী মো. আমানুল্লাহ, বিপণন ও উন্নয়ন বিভাগের প্রধান আজম খান এবং রানীরহাট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।