চট্টগ্রামের সিরাজউদ্দৌলা রোডে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ফিন্যান্সিয়াল কিয়স্ক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি বন্দরনগর চট্টগ্রামের সিরাজউদ্দৌলা রোডে আরও একটি ফিন্যান্সিয়াল কিয়স্ক চালু করেছে।এটি হচ্ছে বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দশম ফিন্যান্সিয়াল কিয়স্ক।এতে একটি করে এটিএম ও বিলস পে মেশিন, কন্টাক্ট সেন্টার হটলাইন ও ইন্টারনেট ব্যাংকিং কিয়স্ক রয়েছে। এর পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সাহায্যের জন্য রয়েছে একদল দক্ষ সার্ভিস স্টাফ।এই ফিন্যান্সিয়াল কিয়স্কের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিতরণ মহাব্যবস্থাপক সাব্বির আহমেদ। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সাব্বির আহমেদ বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে “গ্রাহককেন্দ্রিকতা”। বিগত দিনগুলোয় আমাদের পথচলায় কনজ্যুমার ব্যাংকিং সব সময়ই বিশেষ গুরুত্ব পেয়েছে।’ সাব্বির আহমেদ আরও বলেন, ‘আমাদের সবকিছুর মূলে ছিল গ্রাহকেরা। এই ফিন্যান্সিয়াল কিয়স্ক উদ্বোধনের মাধ্যমে আমরা আরও একটি মাইলফলক অতিক্রম করলাম।’ বিজ্ঞপ্তি।