চট্টগ্রামের হালিশহরে পারটেক্স ফার্নিচারের শোরুম উদ্বোধন
বন্দরনগর চট্টগ্রামের হালিশহরে পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি শোরুম চালু করা হয়েছে।পারটেক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (কমপ্লেক্স-১) কে এম আলী সম্প্রতি এই শোরুমটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক দেওয়ান রাশিদুল হাসান, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয় ও বিপণন উপমহাব্যবস্থাপক সুশীল চন্দ্র ঘোষসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, ক্রেতাদের হাতে মানসম্মত ও রুচিশীল পণ্যসামগ্রী তুলে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে পারটেক্স ফার্নিচারের এই শোরুম খোলা হয়েছে।কে এম আলী পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজের উৎপাদিত হোমকেয়ার, করপোরেট কেয়ার, এডুকেয়ার, মেডিকেয়ার ও চাইল্ডকেয়ারসহ বিভিন্ন ধরনের পণ্য সম্পর্কে অনুষ্ঠানে অভ্যাগত ব্যক্তিদের ধারণা দেন। বিজ্ঞপ্তি।