চতুর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি গণিত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো মিলি গণিত উৎসবে’ স্লোগান নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে গত শুক্রবার অনুষ্ঠিত হলো চতুর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি গণিত উৎসব। দেশের বিভিন্ন জেলার ১৪১টি কলেজের ৭০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, ইঅ্যান্ডটি ফ্যাকাল্টির ডিন মো. মর্তুজা আলী। সভাপতিত্ব করেন উপাচার্য আবদুর রব। অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের জাওয়াদ আবদুল্লাহ। বিজ্ঞপ্তি।