চতুর্থ দফায় পিছিয়ে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৩০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারে ২০১৩-১৪ মেয়াদি পরিচালকমণ্ডলীর নির্বাচন চতুর্থ দফায় পেছানো হয়েছে। এবার ৩০ মার্চ ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।চেম্বারের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের এক সভায় গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনিপসহ ১৮ দলীয় জোটের দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতালের কারণে তা পেছানো হলো। এর আগে গত সোমবার নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর হরতালের কারণে নির্বাচন দুই দিন পেছানো হয়।প্রসঙ্গত, ৩১ মার্চের মধ্যে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠানে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এ ছাড়া একই দিনে শেষ হচ্ছে চেম্বারের বর্তমান সভাপতি মোরশেদ মুরাদের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ। বাণিজ্য সংগঠন পরিচালকের কার্যালয় থেকে দ্বিতীয় দফায় ৩১ মার্চ পর্যন্ত এই কমিটির মেয়াদ বাড়ানো হয়। সে জন্য এই সময়ের মধ্যেই, অর্থাৎ নির্বাচনের পরদিনই রোববার চেম্বারের বার্ষিক সাধারণ সভাও আয়োজন করতে হবে।প্রথম দফায় চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল গত বছরের ৬ ডিসেম্বর। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে তা স্থগিত করে নির্বাচন বোর্ড। এরপর গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন বোর্ডের দুজন সদস্য একতরফা নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে সেটিও শেষ পর্যন্ত স্থগিত করা হয়। সর্বশেষ এই সপ্তাহে হরতালের কারণে দুই দফায় ভোট গ্রহণের দিন পেছানো হলো।