প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার জন্য সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসেসমেন্ট সিরিজ (বিএসওএইচএসএএস) ১৮০০১:২০০৭ সনদ পেয়েছে চরকা টেক্সটাইল। সম্প্রতি রাজধানীর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে চরকা টেক্সটাইলসহ ২১টি পোশাক কারখানা প্রতিনিধিদের কাছে সম্মানজনক ওই সনদ তুলে দেয় জিআইজেড। চরকা টেক্সটাইল লিমিটেডের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াছ মৃধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার, ডিআইএফইর মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি