চরফ্যাশনে শিশুদের জন্য এমআরডিআই-রিলায়েন্স ইনস্যুরেন্সের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলার চরফ্যাশনের প্রত্যন্ত চর এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও রিলায়েন্স ইনস্যুরেন্স উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে গতকাল একটি চুক্তি হয়েছে। রিলায়েন্স ইনস্যুরেন্সের এমডি ও প্রধান নির্বাহী আখতার আহমেদ, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, চরফ্যাশনের পশ্চিম ও মধ্য চরমনোহর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে মো. কাওসার ও হোসাইন আহাম্মদ চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে রিলায়েন্স ইনস্যুরেন্সের নির্বাহী পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন-প্রধান এনামুল হক খন্দকার এবং এমআরডিআইয়ের পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা মো. সাহিদ হোসেন উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী মধ্য ও পশ্চিম চরমনোহর প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো পুনর্নির্মাণ এবং পাঠদানের সুযোগ নিশ্চিত করা হবে। এ কাজের পূর্ণ তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করবে এমআরডিআই। বিজ্ঞপ্তি।