প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক এ কে আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি