চরম দারিদ্র্য নির্ধারণে নতুন মাপকাঠি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যেসব মানুষের ভূমির পরিমাণ শূন্য দশমিক ৫ একরের কম কিংবা অন্যান্য সম্পদ ২০ হাজার টাকার নিচে এবং যাঁরা মজুর-শ্রমিক বা বেকার, তাঁদেরই চরম দরিদ্র হিসেবে অভিহিত করা যায়।অর্থনীতির দৃষ্টিকোণ থেকে চরম দারিদ্র্য নির্ধারণের মাপকাঠি কোনগুলো, এমন প্রশ্নের উত্তর নতুনভাবে খুঁজতে এ বিষয়গুলো তুলে এনেছেন দেশের কয়েকজন বিশেষজ্ঞ। গতকাল মঙ্গলবার চরম দারিদ্র্য গবেষণা গ্রুপের (ইপিআরজি) মাসিক সভায় বসেন বিশেষজ্ঞরা। সভার আয়োজন করে ‘সিঁড়ি’ নামের একটি প্রতিষ্ঠান, যেটি চরম দরিদ্রদের অর্থনৈতিক ক্ষমতায়নসংক্রান্ত একটি কর্মসূচি। এটা যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) এবং বাংলাদেশ সরকারের মধ্যে এক ধরনের অংশীদারিমূলক কর্মসূচি।গতকালের সভায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক জুলফিকার আলী দারিদ্র্যে প্রান্তিকতা বিশ্লেষণ করেন। তিনি বলেন, সরকারি জরিপ অনুযায়ী দেশের দারিদ্র্য ৪০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। এটা ভালো তথ্য হলেও আশাব্যঞ্জক নয়।গবেষণার প্রেক্ষিতে ডিএফআইডির উপদেষ্টা ইউলান্ডে রাইট বলেন, গবেষণাটি চরম দরিদ্রদের চিহ্নিত করতে সম্যক ধারণা দেবে। একই সঙ্গে সিঁড়ি যে দরিদ্রদের দারিদ্র্য নিয়ে সত্যিই কাজ করছে, সেটাও প্রমাণিত হলো।চর লাইভলিহুড প্রকল্পের স্টুয়ার্ট কেনওয়ার্ড বলেন, তাঁদের প্রকল্পেও ভূমিহীন, সম্পদহীন ও বেকারদের দিয়েই দারিদ্র্য মূল্যায়ন করা হয়।আরবান পার্টনারশিপ ফর পোভার্টি ডিডাকশনের চরম দারিদ্র্য বিশেষজ্ঞ কিশোর সিং বলেন, দারিদ্র্যকে বুঝতে হলে দারিদ্র্যের অর্থনীতি থেকে বেরিয়ে এসে এখন অন্যান্য সামাজিক ও দারিদ্র্যের বহুমুখী চরিত্রগুলোও বিবেচনায় নিতে হবে।