চলছে ফুডপান্ডার অনলাইন ফুড ফেস্টিভ্যাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুডপান্ডা থেকে অনলাইনেই প্রয়োজনীয় খাবারের ফরমায়েশ দেওয়া যায়। এবারে খাবারদাবার নিয়ে ফুডপান্ডা ও মোবাইল অপারেটর গ্রামীণফোন মিলে আয়োজন করেছে ‘অনলাইন ফুড ফেস্টিভ্যাল’।
২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ফেস্টিভ্যাল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফেস্টিভ্যালে ফুডপান্ডার ওয়েবসাইট থেকে খাবারের ফরমায়েশ দিলে ‘২৫ থেকে ৫০ শতাংশ ছাড়’ ও ‘একটি কিনলে আরেকটি’ প্রভৃতি নানা অফার আছে। রেস্টুরেন্ট রাইস ও নুডল বনানী, নাগা বার্গার, ইরাম ক্যাফে, পিজা গাই, মনস্টার, পিজালাভার, টাইম আউট, লা চপস্টিক, ইতালিয়ান পিৎজা হাট, কোপাকাবানাসহ রাজধানীর নামকরা রেস্তোরাঁর খাবার এই অনলাইন ফেস্টিভ্যালের আওতায় ফরমায়েশ দেওয়া যাবে।