চলতি অর্থবছরে মাথাপিছু আয় ৯২৩ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের (২০১২-১৩) মাথাপিছু আয় ৯২৩ মার্কিন ডলার হচ্ছে। টাকার অঙ্কে যা ৭৪ হাজার ৩৮০ টাকা। এটি গত বছরের ৮৪০ মার্কিন ডলারের চেয়ে ৮৩ ডলার বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মাথাপিছু আয়ের এ সাময়িক প্রাক্কলন করেছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার বছরে অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ৬৭৬ ডলার। এর পরের বছর তা ৬৫ ডলার বেড়ে দাঁড়ায় ৮১৬ ডলার। চলতি অর্থবছরে মোট জাতীয় আয়ের (জিএনআই) পরিমাণ দাঁড়াবে ১১ লাখ ৪২ হাজার ৪৭৯ কোটি টাকা। 

এদিকে চলতি অর্থবছরে মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়াবে ৮৩৮ মার্কিন ডলার।