চলতি বছর জার্মানির বাজেট ঘাটতি কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর জার্মানির বাজেট ঘাটতি প্রত্যাশার চেয়ে কম হচ্ছে। দেশটি যেখানে বাজেট ঘাটতি ছয় হাজার ৫০০ ইউরো বা সাত হাজার ৬৩০ কোটি ডলারে উন্নীত হওয়ার আশঙ্কা করেছিল, সেখানে তা ছয় হাজার কোটি ইউরোর চেয়ে কম হবে বলে এখন আশা করছে।অর্থনীতি জোরালোভাবে ঘুরে দাঁড়ানোর ফলে বাজেট ঘাটতি কমবে। জার্মানির অর্থমন্ত্রী উলফগ্যাংগ শোয়েবল একটি পত্রিকাকে দেওয়া সপ্তাহান্তের সাক্ষাত্কারে এই ইঙ্গি দিয়েছেন। এতে তিনি বলেন, ‘এই বছর বাজেট ঘাটতি ছয় হাজার কোটি ইউরোর নিচে থাকার ভালো সম্ভাবনাই দেখছি আমি।’ এদিকে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেসব্যাংকও গত বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির সমন্বিত ফেডারেল বা কেন্দ্রীয়, আঞ্চলিক, স্থানীয় ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতির পরিমাণ মোট দেশজ উত্পাদনের (জিডিপি) পাঁচ শতাংশের অনেক নিচে থাকবে। এএফপি।