চলতি বছর স্বর্ণের দর ভরিপ্রতি সাড়ে ১০ হাজার টাকা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও বাড়ল। গত শুক্রবার থেকে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে চলতি মাসেই তিন দফা দাম বাড়ানো হলো। এ ছাড়া চলতি বছরের প্রথম আট মাসে ভরিপ্রতি স্বর্ণের দর সর্বমোট সাড়ে ১০ হাজার টাকার বেশি বেড়েছে।গতকাল শনিবার স্থানীয় বাজারে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দর এক হাজার ৪৫৭ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৫ হাজার ২৮৭ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেট ৫২ হাজার ৮৩৭ টাকা ও ১৮ ক্যারেট ৪৬ হাজার ৫৩৯ টাকায় বিক্রি হচ্ছে। সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ৩৫ হাজার ৮০৮ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি ভরি স্বর্ণের গয়না কিনতে হলে ক্রেতাকে মজুরি হিসেবে চার হাজার টাকা এবং মূল্য সংযোজন কর হিসেবে সরকারকে সাড়ে ৪ শতাংশ দিতে হবে। সেই হিসেবে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের গয়নার দর পড়বে প্রায় ৬২ হাজার টাকা।অথচ গত বৃহস্পতিবারও প্রতি ভরি ৫৩ হাজার ৮৩০ টাকা, ২১ ক্যারেট ৫১ হাজার ৪৩৮ টাকা ও ১৮ ক্যারেট ৪৫ হাজার ৫৯০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ৩৫ হাজার ১০৮ টাকা দরে বিক্রি হয়েছে।চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪২ হাজার ১৬৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৩৫ হাজার ৮৬৬ টাকা ও সনাতনী ২৭ হাজার ৫২৭ টাকা।এই দর বিবেচনায় নিয়ে হিসাব করলে দেখা যায়, চলতি বছরের প্রথম আট মাসে ভরিপ্রতি স্বর্ণের দর সর্বমোট ১০ হাজার ৫২২ টাকা বেড়েছে। আবার ২০১০ সালের আগস্ট মাসে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৩৭ হাজার ২০৮ টাকা, ২১ ক্যারেট ৩৫ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেট ৩১ হাজার ৬৬৮ টাকা ও সনাতনী ২৪ হাজার ৬১১ টাকা দরে বিক্রি হয়েছে। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দর ১৮ হাজার টাকার বেশি বেড়েছে।স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম বাড়ায় এর প্রভাবে দেশীয় বাজারেও মূল্য বেড়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে দর বাড়া বা কমার ওপর দাম পরিবর্তন করা হয়।