চলতি মাসেই সরকারি কোম্পানিগুলোর শেয়ার ছাড়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারি মাস থেকেই সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার কার্যক্রম শুরু হচ্ছে। ২২ ফেব্রুয়ারি মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের আরও শেয়ার বাজারে ছাড়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী জানান, আলোচিত ২৬টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটিকে শেয়ার ছাড়ার কার্যক্রম থেকে বাইরে রাখা হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানকে মার্চ, জুন, জুলাই, সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যে শেয়ার ছাড়তে বলা হয়েছে।এর মধ্যে কেউ যদি শেয়ার ছাড়তে ব্যর্থ হয়, তাহলে আগের ঘোষণা অনুযায়ী সেসব প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের কথা অর্থমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।