চা নিয়ে শ্রীমঙ্গলে বার্ষিক প্রশিক্ষণ কোর্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বুধবার থেকে ৪৭তম বার্ষিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এ কোর্সের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. মাহবুবুল হাসান। কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিলেট শাখার সভাপতি গোলাম মোহাম্মদ শিবলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিটিআরআইয়ের পরিচালক মাইনুদ্দীন আহমেদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা আল মামুদ, পিডিইউর পরিচালক হারুন-অর-রশিদ সরকার, ন্যাশনাল টি কোম্পানির উপমহাব্যবস্থাপক মো. আবদুল আউয়াল, সিনিয়র টি প্ল্যান্টার্স এ এস এম শাহজাহান, এফ আর এ কাওসার প্রমুখ।প্রশিক্ষণ কোর্সটিতে দেশের বিভিন্ন চা-বাগান থেকে ৩০ জন সহকারী ব্যবস্থাপক যোগ দিয়েছেন। আগামী রোববার এই কোর্স শেষ হবে।