চা সংসদের নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন বা বাংলাদেশীয় চা সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত সংগঠনের ৫৪তম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। ২০১৪-১৬ সালের জন্য নির্বাচিত এই কমিটিতে আরদাশির কবির সভাপতি, এ এম শাহ আলম কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও কামরান টি রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন: এম ওয়াহিদুল হক, এম সালমান ইস্পাহানি, মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, এইচ এস এম জিয়াউল আহসান, সিরাজউদ্দিন আহম্মেদ প্রমুখ। বার্ষিক সভায় সমিতির বর্তমান সভাপতি সাফওয়ান চৌধুরী সভাপতিত্ব করেন।