চা সংসদের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন বা বাংলাদেশীয় চা সংসদের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে।সমিতির চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংগঠনটির চট্টগ্রাম কার্যালয়ে এই এজিএম অনুষ্ঠিত হয়।সভায় সমিতির বিগত বছরের বিভিন্ন কর্মকাণ্ডের ও ২০১২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করা হয়, পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।সভায় সমিতির নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে এম শাহ আলম, এস এস ইফতেখার আহমেদ, এইচ এস এম জিয়াউল আহসান, মীর মাহবুবুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।