প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক শিক্ষাক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় কুমিল্লার মুরাদনগরের চাঁদ তারা জামে মসজিদকে পবিত্র আল-কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য তিন লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মসজিদটির পরিচালনা কমিটির সেক্রেটারি মো. ফজলুর রহমানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) খন্দকার নাইমুল কবির। বিজ্ঞপ্তি।