চাঁদপুর চেম্বারের সভাপতি হলেন জাহাঙ্গীর আখন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আখন্দ সেলিম আগামী দুই বছরের জন্য চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি চাঁদপুর চেম্বারের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। আখন্দ চাঁদপুর চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও বেসিক ব্যাংকের পরিচালক। তিনি ২০১০-১১ করবর্ষের জন্য চাঁদপুর জেলার দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।