চাঁদপুরে করদাতা উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন নিয়ে চাঁদপুরে গতকাল বৃহস্পতিবার করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাংসদ দীপু মনি। কুমিল্লার শুল্ক আবগারি ও মূসক কমিশনারেটের কমিশনার আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর শুল্ক আবগারি ও মূসক বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান প্রমুখ। সেমিনারে প্রায় ৩০০ ব্যবসায়ী ও করদাতা উপস্থিত ছিলেন।