চাঁদপুরে বেসিক ব্যাংকের শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরের নবনির্মিত ভবনের দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকের ৩৭তম শাখার উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু গতকাল বুধবার শাখাটির উদ্বোধন করেন। এতে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যাংকের পরিচালক শুভাশীষ বসু, নীলুফার আহমেদ, সাখাওয়াত হোসেন, কাজী আক্তার হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা প্রমুখ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম প্রমুখ।