চাঁদপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্য আমদানি-রপ্তানি বিষয়ে চাঁদপুরে গত বৃহস্পতিবার দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সেমিনারটির আয়োজন করেছে। চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইপিবির পরিচালক মোহাম্মদ আবদুর রৌফ ও গবেষণা কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং রপ্তানিকারক শাহীদুর রহমান চৌধুরী। ইসমাইল হোসেন বলেন, বিদেশে পণ্য রপ্তানি করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় মেধা ও শ্রমের। তাই ব্যবসায়ীরাও বিভিন্ন পণ্য রপ্তানিতে এগিয়ে আসতে পারেন। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সুবিধা দেবে।