প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের ট্রাক শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তা বন্ধের দাবি জানিয়েছে বন্দরের ট্রাক মালিক গ্রুপ। গত বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে ট্রাক মালিকরা বলেছেন, ট্রাক শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক ট্রাকপিছু দু-তিন হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছে। এই চাঁদাবাজি বন্ধ করা না হলে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ট্রাকসংকট দেখা দিতে পারে।স্থলবন্দরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাক মালিক গ্রুপের সভাপতি শেখ আবদুল সাফি, সহসভাপতি আবদুল মান্নান সরদার, যুগ্ম সম্পাদক ইউনূছ আলী পারভেজ এবং উপকমিটির আহ্বায়ক মো. কামাল হোসেন রাজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।