চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নতুন সভাপতি ওয়াহেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল ওয়াহেদ। গত বুধবার চেম্বার ভবনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সোলাইমান বিশু তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।এই চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে খাইরুল ইসলাম ও মনোয়ারুল ইসলাম ডালিম।চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নতুন কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন— আবদুল হান্নান, এখলেসুর রহমান, ইসারুল হক, আবদুল গফুর, মনিরুল ইসলাম, এহতেশামুল হক, কামাল উদ্দীন, শাহজাহান আলী, সুকুরুদ্দীন ওবায়দুল ইসলাম, বাহরাম আলী, উজায়ের হোসেন, শরীফুল ইসলাম খান, আবদুস সামাদ, রফিকুল ইসলাম ও লুৎফর রহমান ফিরোজ।