চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এতে আবদুল ওয়াহেদ সভাপতি, রাসিদুল হাসান জ্যেষ্ঠ সহসভাপতি ও আবদুল হান্নান সহসভাপতি নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সোলায়মান বিশু গতকাল বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণা করেন। এবারে সাধারণ শ্রেণি থেকে মো. মহসিন আলী, রেজাউল করিম, মো. ইসারুল হক, মো. কামাল উদ্দীন, গোলাম মুরশেদ, শহীদুল ইসলাম শহীদ, মো. এ কে আসগার, মো. বাহারাম আলী, মো. সৈবুর রহমান, মো. বাবুল হাসনাত নির্বাচিত হয়েছেন। সহযোগী শ্রেণি থেকে নির্বাচিত হন মো. গোলাব হোসেন, মো. ফজলুল হক, মো. শুকুরুদ্দীন, মো. উজায়ের হোসেন, মো. এম কোরাইশী। এ ছাড়া ট্রেড গ্রুপ থেকে এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, মো. আমিনুল ইসলাম, মো. এরফান আলী, রইশুদ্দীন আহমেদ নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ