চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল ওয়াহেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো এই চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন।নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সোলায়মান বিশু আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সম্প্রতি আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন। আবদুল ওয়াহেদ বর্তমানে ভারত-বাংলাদেশ চেম্বারের সহসাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।