চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রাজশাহী আঞ্চলিক কার্যালয় চেম্বারের সহযোগিতায় সেমিনারটির আয়োজন করে। চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হর্টেক্স ফাউন্ডেশনের সিনিয়র ভ্যালু চেইন বিশেষজ্ঞ সালেহ আহমেদ। এতে আরও বক্তব্য দেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন, বাংলাদেশ আম উৎপাদক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, ইপিবির গবেষণা কর্মকর্তা কাজী সাইদুর রহমান প্রমুখ। সেমিনারে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক আমচাষি ও ব্যবসায়ী অংশ নেন। সালেহ আহমেদ তাঁর মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশ আম উৎপাদনে বিশ্বে অষ্টম স্থানে থাকলেও রপ্তানিতে শীর্ষ ২০টি দেশের মধ্যে নেই। নিয়ম মেনে ও চাষিরা যৌথভাবে আম উৎপাদন করলে রপ্তানির সম্ভাবনা বাড়বে।