চাঁপাইনবাবগঞ্জ শহরে মার্কেন্টাইল ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ঝিলিম রোডে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৬২তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান ও সাংসদ মো. আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে গত রোববার শাখাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় পৌরপার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ মো. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমান।এতে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আমানুল্লাহ, পরিচালকদের মধ্যে গোলাম ফারুক আহমেদ, মো. সেলিম ও এ কে এম সাহিদ রেজা এবং উদ্যোক্তা মো. আবদুল হান্নান উপস্থিত ছিলেন।এ ছাড়া অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল চৌধুরী ও শাখা ব্যবস্থাপক মো. শহীদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আবদুল ওয়াহেদ এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।