প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের ঝিলিম রোডের ইন্দারা মোড়ে সম্প্রতি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১০১তম শাখা খোলা হয়েছে। সেনাবাহিনীর বগুড়া এরিয়া কমান্ডার ও ১১ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র আবদুল মতিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং শাখাটির ব্যবস্থাপক আবদুস সোবহান উপস্থিত ছিলেন।