চাঁপাইনবাবগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রমজান মাসজুড়ে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহ আলম এ তথ্য জানান। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার গত শুক্রবার জেলা প্রশাসন ও ভোগ্যপণ্য ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে। চেম্বার ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ। সভায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ব্যবসায়ী মোজাম্মেল হক, আবদুল আওয়াল, সাদিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এদিকে দ্রব্যমূল্য মনিটরিং বা তদারকি করতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের উদ্যোগে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।