প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশমী সোয়েটার্স লিমিটেড ৪০ জন শারীরিক প্রতিবন্ধী মেধাবী তরুণকে নিয়োগ দিয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত এক চাকরি মেলায় সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কর্মক্ষম এসব শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। দেশের নিয়োগদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রত্যাশী কর্মক্ষম শারীরিক প্রতিবন্ধীদের যোগাযোগের ক্ষেত্র ও কাজের সুযোগ তৈরি করে দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত দুই দিনের এ চাকরি মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এতে ১৩টি প্রতিষ্ঠান ২০টি স্টলে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে পশমী সোয়েটার্সকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পশমী সোয়েটার্সে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বর্তমানে ৫ শতাংশ কোটা রয়েছে, যা এ বছরে ১০ শতাংশে উন্নীত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি