চাঙা ডিএসই, সাধারণ সূচক বেড়েছে ১১৪.৯১ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার চাঙাভাব লক্ষ করা গেছে। আজও সাধারণ সূচক, বেশিরভাগ শেয়ারের দাম ও আর্থিক লেনদেন বেড়েছে। সাধারণ সূচক ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ মাইলফলকে পৌঁছেছে।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতে সাধারণ সূচক প্রায় ১৫০ পয়েন্ট বেড়ে ৮৮৭০ পয়েন্টে পৌঁছে। তবে বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১১৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৮৮৩৮ দশমিক ০৯ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে মোট ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিকে ডিএসইতে আজ মোট তিন হাজার ১৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭০০ কোটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষ দশটি প্রতিষ্ঠান হলো—এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, উত্তরা ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, পূবালী ব্যাংক ও এনবিএল।আজ সবচেয়ে বেশি বেড়েছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া রিপাবলিক ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এবি ব্যাংক ও ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট দাম বেড়ে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে স্টাইল ক্রাফটের শেয়ারের দাম। এ ছাড়া চিটাগং ভেজিটেবল, রহিমা ফুড, অ্যাকটিভ ফিন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, ম্যাকসনস স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি, তৃতীয় আইসিবি ও এইমস প্রথম মিউচুয়াল ফান্ড দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ৩,৬৬,৫৬৭ কোটি টাকা।