চাঙা মিউচুয়াল ফান্ড ও ব্যাংক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে গত বৃহস্পতিবার মিউচুয়াল ফান্ড ও ব্যাংকিং খাতের বাজার বেশ চাঙা ছিল। তবে অন্য খাতগুলোর বাজারে ছিল মিশ্রভাব। বৃহস্পতিবার দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই ছিল মিউচুয়াল ফান্ড। ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় এদিন স্থান পেয়েছে। এ ছাড়া সপ্তাহ জুড়ে ব্যাংকিং খাতের লেনদেনে চাঙাভাব পরিলক্ষিত হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শেষ কর্মদিবসে মিউচুয়াল ফান্ড খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে ২৮টি প্রতিষ্ঠানের ইউনিটে এবং ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির শেয়ারের দর বাড়ে। এদিন দাম বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয় মিউচুয়াল ফান্ড খাতের সাতটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো— ডিবিএই প্রথম মিউচুয়াল ফান্ড, প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় আইসিবি, তৃতীয় আইসিবি, আইসিবি এমপ্লয়িজ প্রথম মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি ও ফিনিক্স ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড। একই দিন ব্যাংক খাতের আইসিবি ইসলামী ব্যাংক স্থান পায় দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায়।শীর্ষ ১০-এর তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—প্যারামাউন্ড ইনস্যুরেন্স ও এশিয়া ইনস্যুরেন্স।