প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দুধর্মীয় রং (হোলি) উৎসব উপলক্ষে ভারতে সরকারি ছুটি ঘোষণা করায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্কস্টেশনে ১৩ মার্চ সোমবার থেকে ১৫ মার্চ বুধবার পর্যন্ত তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার থেকে আবারও চাতলাপুর স্থল শুল্কস্টেশনে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে মাছ রপ্তানি এখনো বন্ধ রয়েছে।