চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে তিন দিন পর আমদানি-রপ্তানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে তিন দিন পর গতকাল রোববার থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার নির্বাচন উপলক্ষে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। গতকাল উত্তর ত্রিপুরার কৈলাসহরে ভাঙা পাথর রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু হয় বলে জানান শুল্ক স্টেশনটির রাজস্ব কর্মকর্তা মো. শামছুদ্দীন।