চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতে চুন রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের উত্তর ত্রিপুরায় সম্প্রতি চুন রপ্তানি শুরু হয়েছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ চাতলাপুর শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, এই পথ দিয়ে বাংলাদেশ থেকে এত দিন উত্তর ত্রিপুরা ও আসামের একাংশে নিয়মিতভাবে মাছসহ বিভিন্ন কোম্পানির সিমেন্ট ও ভাঙা পাথর, প্রাণের পণ্যসামগ্রী রপ্তানি হয়ে আসছিল। ভারতীয় ব্যবসায়ীদের আগ্রহে এবারে চুনও যোগ হলো রপ্তানি তালিকায়।চাতলাপুর শুল্ক স্টেশন এলাকায় বাংলাদেশি চুন আমদানিকারক ভারতীয় ব্যবসায়ী লাবলু আহমেদ প্রথম আলোকে জানান, ভারতের মেঘালয়ে সম্প্রতি একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনার পর ত্রিপুরার সঙ্গে মেঘালয়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যে কারণে তাঁরা বাংলাদেশ থেকে চুন আমদানি করছেন।লাবলু আহমেদ আরও বলেন, মেঘালয় থেকে উত্তর ত্রিপুরার কৈলাসহরে চুন পরিবহন আর বাংলাদেশ থেকে আমদানি করলে প্রায় একই খরচ পড়ে। তবে বাংলাদেশ থেকে আমদানি করলে সময় কম লাগে বলে তাঁরা মেঘালয়ের পরিবর্তে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়েই চুন আমদানি করতে চান।