চাতলাপুর শুল্ক স্টেশনে ১০ কোটি টাকার রাজস্ব আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে গত ২০১১-১২ অর্থবছরে ১০ কোটি টাকার অধিক রাজস্ব আয় হয়েছে। ভারতের উত্তর ত্রিপুরার সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির বিপরীতে শুল্ক বাবদ এই অর্থ আদায় হয়।এখানকার আমদানি-রপ্তানিকারক শেখর দে, খন্দকার আতিক সেলিম ও নন্তু পুরকায়স্থ একই সুরে বলেন, ত্রিপুরাসহ ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের ব্যবসায়ীদের মাল্টিপল ভিসা দেওয়া হলে ও চাতলাপুর শুল্ক স্টেশনকে স্থলবন্দরে উন্নীত করলে রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, গত ২০১১-১২ অর্থবছরে এই স্টেশন দিয়ে পণ্য রপ্তানির বিপরীতে নয় কোটি ৬৮ লাখ টাকা, আমদানি খাতে এক লাখ ৮৮ হাজার টাকা এবং করিডোরের মাধ্যমে প্রতি গরুতে ৫০০ টাকা হারে ৩৭ লাখ ৮৬ হাজার টাকার রাজস্ব আয় হয়।ব্যবসায়ীরা জানান, এই স্টেশন দিয়ে সাধারণত উত্তর ত্রিপুরায় বাংলাদেশ থেকে সিমেন্ট, চিপ পাথর, মাছ ও প্রাণ কোম্পানির বিভিন্ন পণ্য রপ্তানি হয়। আর সেখান থেকে বাংলাদেশে আমদানি হয় ভাঙা কাচ, কলা ও আদা।