চাতলাপুর শুল্কস্টেশন দিয়ে রপ্তানি এক মাস বন্ধ থাকবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কৈলাসহরের প্রবেশমুখে নতুন করে একটি কালভার্ট নির্মাণের কারণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে গত বৃহস্পতিবার থেকে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রাণ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির প্রতিনিধি নন্তু দাশ ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানান, কালভার্টটি নির্মাণ করতে এক মাস সময় লাগবে। এতে এই পথ দিয়ে ভারতে পণ্য রপ্তানি মাস খানেক বন্ধ থাকার আশঙ্কা রয়েছে।