চাতলাপুর স্থলবন্দরে ডাম্পিং স্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানি-রপ্তানিযোগ্য মালামাল খালাসের জন্য মৌলভীবাজারের চাতলাপুর স্থলবন্দর এলাকায় ডাম্পিং স্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে।বন্দরের চেকপোস্ট এলাকায় অধিগ্রহণকৃত ধানি জমিতে মাটি ভরাট করে এই ডাম্পিং স্টেশন স্থাপনের কাজ চলছে।জাতীয় সংসদের চিফ হুইপ এম এ শহীদের আজ রোববার বিকেলে এই স্থলবন্দরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনের কথা রয়েছে।এর আগে গত বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান চৌধুরী এই বন্দরের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ডাম্পিং স্টেশন স্থাপনের পর মালামালবাহী ট্রাক থেকে দ্রুত মালামাল খালাস করা যাবে। এতে ব্যবসাও বাড়বে।