চাতলাপুর স্থলবন্দরের উন্নয়নে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের বিষয়ে গত শনিবার এক যৌথ পরিদর্শন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই স্থলবন্দর পরিদর্শন ও সভায় অন্যান্যের মধ্যে যোগ দেন শ্রীমঙ্গলস্থ ১৪ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল নূরুল হুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী, কমলগঞ্জের ইউএনও প্রকাশকান্তি চৌধুুরী, শ্রীমঙ্গলের ইউএনও ফয়েজ আহমদ, কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফবাউল হাসান মজুমদার, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের এসডিও বজলুল করিম প্রমুখ। মোস্তাফিজুর রহমান ও লে. কর্নেল নূরুল হুদা জানান, চাতলাপুরে যাত্রীছাউনি নির্মাণ, ওয়েটিং রুম স্থাপন, ডাম্পিং স্টেশন স্থাপন, সড়কের উন্নয়ন, বিডিআর চৌকি ও শুল্ক কর্মকর্তার অফিস স্থাপন, পার্কিংয়ের স্থান নির্ধারণ বিষয়ে এই পরিদর্শন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।