চান্দিনা ও শ্রীনগরে কৃষি ব্যাংকের দুটি শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) আরও দুটি শাখা উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ বাজারে ব্যাংকের ৯৬৩তম এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারে ৯৬৪তম শাখা উদ্বোধন করা হয়।বিকেবি চান্দিনা উপজেলার জোয়াগ বাজার শাখার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. আলী আশরাফ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের কুমিল্লার বিভাগীয় মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।অন্যদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার শাখার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকার বিভাগীয় মহাব্যবস্থাপক সউদ আহমদ। বিজ্ঞপ্তি।