চামড়াশিল্পের রপ্তানি আয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতের রপ্তানি আয় হয়েছে ৩০ কোটি মার্কিন ডলার। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩৯ শতাংশ বেশি; তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। ইপিবির তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে চামড়া থেকে ১০ কোটি ৯২ লাখ, চামড়াজাত পণ্য থেকে পাঁচ কোটি ৮৩ লাখ ও পাদুকা থেকে ১৪ কোটি ১১ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে। এই তিন উপখাতের মধ্যে কেবল পাদুকাতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। চলতি অর্থবছর চামড়াশিল্পের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩৯ কোটি ডলার। আগের অর্থবছরে এই খাতের আয় ছিল ১১২ কোটি ডলার।