চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের গুণগত মান নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেদার গুডস ও ফুটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (এলএফএমএবি) এবং লেদার সেক্টর বিজনেস কাউন্সিল (এলএসবিপিসি) সম্প্রতি যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে।চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের গুণগত মান এবং এই খাতে পরিবেশ-সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে সভাপতিত্ব করেন লেদার গুডস ও ফুটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (এলএফএমএবি) সভাপতি মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব মো. গোলাম হুসেইন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) অপারেশন হেড জাকি-উজ-জামান, ইউএসএআইডি-প্রাইসের পার্টি প্রধান জুলস লেমপেল এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপদেষ্টা ফ্রান্সিস দিলীপ ডি সিলভা। বিজ্ঞপ্তি।