চামড়াপণ্য রপ্তানিতে নগদ সহায়তা বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে সরকারের দেওয়া নগদ সহায়তার হার বাড়িয়ে ১৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের শুরুতে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ঘোষণার সময় এই হার সাড়ে ১২ শতাংশ করা হয়েছিল। এর আগে ২০১০-১১ অর্থবছরেও এই হার ছিল ১৫ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গত রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে।